Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৫৮ বোতল হুইস্কি, ২৪ বোতল ইস্কফ এবং ০৩ কেজি গাঁজা আটক

[Web-Dorado_Zoom]

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক অদ্য ১৬ জুন ২০১৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালন করে ১৫৮ বোতল হুইস্কি, ২৪ বোতল ইস্কফ এবং ০৩ কেজি গাঁজা আটক করা হয়।  কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা ( সুবেদার) মোঃ আমিনুর রহমান  এর নেতৃত্বে আমর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি আটক,  আলীনগর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আলী এর নেতৃত্বে নোয়াবাদী নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় হুইস্কি আটক, সিংগারবিল বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে নলগরিয়া নামক স্থান হতে ০৩ কেজি ভারতীয় গাঁজা আটক, আজমপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ মোশারফ হোসেন এর নেতৃতে চাঁদপুর নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় ইস্কফ আটক করা হয় ।  ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি ভারতীয় হুইস্কি, ইস্কফ, গাঁজা এবং ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদক পাচার রোধে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখছে। মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিককে এগিয়ে আসার আহব্বান জানান । মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares