Main Menu

৫০ বোতল এসকফসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সোহাগ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী # কামাল মিয়া (৪০), পিতা-মৃত কোরবান আলী, সাং-জাফরগঞ্জ, মজলিশপুর ইউ/পি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৫০ (পঞ্চাশ) বোতল অবৈধ মাদক দ্রব্য (এসকফ)সহ অত্র থানাধীন মজলিশপুর ইউ/পি অন্তর্গত জাফরগঞ্জ সাকিনস্থ কোরবান আলীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনের ০১টি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares