Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৬৪ হুইস্কি, ৬৫ ফেন্সিডিল এবং ২৯৪ কেজি জিরা আটক

[Web-Dorado_Zoom]

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে ১৬৪ বোতল  হুইস্কি, ৬৫ বোতল ফেন্সিডিল, ২৯৪ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনস্থ আলীনগর বিওপি টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আলী এর নেতৃত্বে খিড়াতলা নামক স্থান হতে হতে ৬৩ বোতল হুইস্কি আটক, সিংগারবিল বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবু তালেব এর নেতৃত্বে নলঘরিয়া নামক স্থান হতে ৫০ বোতল হুইস্কি আটক, বি-বাড়ীয়া ট্রানজিট ক্যাম্পের টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (সুবেদার) মোঃ শফিকুল ইসলাম ০২ টি বিশেষ অভিযান পরিচালনা করে ২৭৭ কেজি ভারতীয় জিরা আটক, মনিয়ন্দ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে টুনকি নামক স্থান হতে ৩৫ বোতল ভারতীয় হুইস্কি এবং ৬৫ বোতল ফেন্সিডিল আটক, সিংগারবিল বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সোলায়মান এর নেতৃত্বে নোয়াবাদী নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় হুইস্কি আটক, কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (সুবেদার) মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে কসবা নামক স্থান হতে ১৭ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি, ফেন্সিডিল, এবং জিরা এবং বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি অব্যাহত রাখছে। সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল মাদক পাচারকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares