Main Menu

নাসিরনর উপজেলা পরিষদে চার মহিলা সদস্য নির্বাচিত

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদের চার মহিলা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত  উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে  উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন ও   সহকারী রির্টানিং অফিসার ও মোঃ শাহাজাহান ভূঞা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে ১১ জন প্রার্থীর মাঝে উপজেলা ১৩টি ইউনিয়নের ৩৯ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  শাবানা বেগম ১৬ ভোট পেয়ে বিজয় লাভ করে। অপর দিকে বিএনপি সমর্তিত প্রার্থী হাসনা হেনা হোসেন ২০ ভোট পেয়ে বিজয়ী হন। অপর দিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের পিছে ফেলে বিদ্রোহী (সতন্ত) জরিনা বেগম ২১ ভোট  ও ফুল মালা বেগম ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। শান্তিপূর্ণ এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা খারাপ করায় উপজেলা আওয়ামীলীগ হতাশ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares