Main Menu

গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) নাসিরনগরে জাম গাছ থেকে পড়ে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান নাসিরনগর সদরের পশ্চিমপাড়ার মো: রমজান মিয়ার ছেলে । আজ শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রহমান রহমান মিয়া নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকালে জাম পাড়ার জন্য গাছে ওঠে রহমান। পাকা জাম পাড়তে গিয়ে অসাবধানতা বসত গাছের মগডাল থেকে পড়ে আহত হয় । পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূইয়া ও থানা ভারপ্রাপত কর্মকর্তা আব্দুল কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন কিছু জানে না বলে জানান। তবে প্রধান শিক্ষক এ বি এম সালেম ঘটনার সত্যতা স্বীকার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares