Main Menu

সরাইল ও নাসিরনগরে বজ্রপাতে নিহত-১, দগ্ধ-৩

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধিঃ সরাইলে বজ্রপাতে সুলমান মিয়া (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সরাইলে একজন ও নাসিরনগরে দুইজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইলের চুন্টায় ও নাসিরনগরের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সুলমান মিয়া ও বড়াইল গ্রামের মুরছালিন (২০) ভোরে মাছ ধরতে মাঠে গিয়েছিল। সকাল ৭টায় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন সুলমান। আর দগ্ধ হয়ে মাটিতে পড়ে থাকে মুরছালিন। একই সময়ে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর দগ্ধ হয়।

নাসিরনগর উপজেলার মহিষবের গ্রামের আরজু মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও মজু মিয়ার স্ত্রী সকিনা বেগম (৩৫)। দগ্ধদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: নোমান মিয়া সুলমান মিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

– সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares