Main Menu

নাসিরনগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  বুধবার বেলা  চার ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় পাবলিক লাইব্রেরিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দীপক কুমার দাস,অফিস সহকারী হাবিবুর রহমান। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ টুডে সহ একাধিক স্থানীয়,জাতীয়,সাপ্তাহিক ও অনলাইন পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, দৈনিক সমকাল নাসিরনগর প্রতিনিধি আলী আজম,বজ্রশক্তি প্রতিনিধি মোঃ হারুন আল রশিদ, যায় যায় দিন প্রতিনিধি এস. এম. বদিউল আশরাফ (মুরাদ), নয়া দিগন্ত প্রতিনিধি আসমত আলী, সরেজমিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, আলী আহাম্মদ রিপন, আর্টটিষ্ট সেলিম আহমেদ,ইয়াছিন মিয়া, মোঃ মজিবুর রহমান,পরিমল দাস, তপন দাস প্রমুখ। সভায় আগামী ১৬ জুন জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার সিদ্ধান্ত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares