Main Menu

রাণীখার স্কুলে জেএসসির কেন্দ্র স্থাপনের আশ্বাস কুমিল্লা বোর্ড চেয়ারম্যানের

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪ঃঃআখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার এসএ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ে অচিরেই জেএসসির কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক। তিনি গত শনিবার দুপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেএসসির কেন্দ্র স্থাপনের এই ঘোষণা দেন।
বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক মো. মুজিবুর রহমান আজাদ প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুল আক্তার। এসময় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিকের সহধর্মিনী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সহকারি শিক্ষক জিয়াউল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে নতুন নিয়োগকৃত প্রধান শিক্ষক আজিজুল রহমান ভূঁইয়া, সহকারি প্রধান শিক্ষক সামছুল আলম, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য কাশেম নূরী, পরিচালনা কমিটির সদস্য শেখ ইকবাল, শেখ কামাল, আমান উদ্দিন চৌধুরী প্রমুখ।  






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares