বিজয়নগর উপজেলার মুকন্দপুরে ছেলের হাতে বাবা খুন
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪::জেলার বিজয়নগর উপজেলার মুকন্দপুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে রবিবার সকালে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম মো. সুরুজ মিয়া (৬৫)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছেলে আপেল মাহমুদকে (৪০) আটক করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব পরিবারের বরাত দিয়ে জানান, সকালে নিজ বাড়িতে আপেল মাহমুদ তার বাবা সুরুজ মিয়ার সঙ্গে বসে কাঁঠাল খাচ্ছিলেন। এ সময় আপেল মাহমুদ হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। আপেলের ছোট বোন সুরাইয়া বেগম তার বাবাকে বাঁচাতে চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
« বর্তমান সরকারের আমলে সংবাদপত্র অবাধ স্বাধীনতা ভোগ করছে-আল-মামুন সরকার (Previous News)
(Next News) বিজয়নগর উপজেলার মুকন্দপুরে ছেলের হাতে বাবা খুন »



















