Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিভিন্ন শ্রেনীর মাদক সহ ১ জন আটক

[Web-Dorado_Zoom]

০৬ জুন  ২০১৫ তারিখ ০৩০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ মালেক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাঝিগাছা এলাকা হতে  ২৯৫ পিচ ইয়াবা, ০৩ গ্রাম হিরোইন, ২২ বোতল হুইস্কি  সহ  মাদক ব্যবসায়ী  মোঃ জামাল মিয়া (৪৫), পিতাঃ মৃত আব্দুল কাদের মিয়া , গ্রামঃ মাঝিগাছা, পোষ্টঃ মনিয়ন্দ, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আখাউড়া থানায় সৌপর্দ করা হয়েছে। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য, যে কোন অবৈধ পন্যসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হচ্ছে । ব্রাহ্মণবাড়িয়াকে মাদক মুক্ত করতে হলে সকল সুশীল সমাজের নাগরিকদের সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগীতায় এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থাগ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares