Main Menu

যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে লাখো পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জ সংবাদদাতা:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আল মামুন বলেন, যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে লাখো পাঠকের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। এসময় তিনি পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক এড.কামরুজ্জামান আনছারী,উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হেফজুল বারী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. ফুল মিয়া।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অথিবৃন্দরা কেক কেটে যায়যায়দিন পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares