Main Menu

সূর্যের তাপে লাইন বাকা:: ট্রেন চলাচল বন্ধ

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪::আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় প্রচণ্ড সূর্যতাপে রেললাইন বেঁকে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ জানান, প্রচণ্ড সূর্যতাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় রেললাইনের বেশ কিছু অংশ বেঁকে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেলস্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে আছে। বেঁকে যাওয়া রেললাইনে ঠাণ্ডা পানি ঢেলে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ লাইন ঠিক হবে তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares