Main Menu

নাসিরনগরের ফান্দাউক ইউনিয়ন আনসার বিডিপির সমাবেশ অনুষ্টিত

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর, ব্রাক্ষণবাড়িয়াঃÑ শনিবার বেলা ১২ ঘটিকায় জেলার নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন আনসার বিডিপির সমাবেশ অনুষ্টিত হয়।উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার বিডিপির জেলা এ্যডজুটেন্ট মোঃ নুরুল আবছার, বিশেষ অতিথি আনসার বিডিপির সার্কেল এ্যাডজুডেন্ট মোঃ হারুন অর রশিদ,ফান্দাউক ইউ,পি চেয়ারম্যান মোঃ ফারুক্কুজ্জামান,বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান প্রমুখ।সভায় ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন গ্রামের আনসার বিডিপির মহিলা পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় আনসার বিডিপির বিভিন্ন সুফল কুফলের দিক ,আনসার বিডিপির সদস্যদের দায়িত্ব কর্তব্য তুলে ধরে সুন্দর ও সাবলীল ভাষায় গঠনমুলক বক্তব্য রাখেন জেলা এ্যডজুডেন্ট।তাহার বক্তব্যে আনসার বিডিপির সদস্যদের মাঝে নতুন প্রানের সঞ্চার হয়।জেলা এ্যডজুডেন্ট তার বক্তব্যে ইউনিয়নের সকল আনসার বিডিপির সদস্যদের বিভিন্ন ভাবে সহায়তা করার জন্য চেয়ারম্যানের প্রতি আহবান জানান।প্রতি উত্তরে চেয়ারম্যান ও তাদের যাবতীয় সহায়তা করার প্রতিশ্রুতিদেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares