Main Menu

আজ বিশিষ্ট দানবীর পিনাকী ভট্টচার্য্যরে শ্রাদ্ধ্যানুষ্ঠান

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: উপমহাদেশের হিন্দু ধর্মালম্বীদের প্রখ্যাত নেতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণাবড়িয়া ও সৎসঙ্গ বিহার ব্রাহ্মণাবাড়িয়ার ভূমি দাতা, ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ী উপদেষ্টা, কালভৈরব মন্দিরের সভাপতি, কুমিল্লা মহা-সঙ্গম ও ব্রাহ্মণবাড়িয়া মহদেবশ্বর ট্রাস্টি বোর্ডের কার্য্যকরী সদস্য, বিশিষ্ট দানবীর সর্বজন শ্রদ্ধেয় সমাজ সেবক মেড্ডা নিবাসী প্রয়াত রায় সাহেব শ্রী অবিনাশ চন্দ্র আচার্য্যের পুত্র শ্রী পিনাকী ভট্টাচার্য্য এর আজ শনিবার আদ্য শ্রাদ্ধাদি ও পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হবে। এতদোপলক্ষ্যে উক্ত দিবসে শহরের মেড্ডাস্থ সিও অফিস সংলগ্ন রায় সাহেব বাড়িতে দুপুরে শাকান্ন ভোজনের আয়োজন করা হয়। পিনাকী ভট্টাচার্য্যরে শহরের মেড্ডাস্থ শ্মশান ঘাটে অন্তোষ্টিক্রীয়ায় উপস্থিত সকলকে এবং আমন্ত্রিত সকল অতিথিদের শাকান্ন ভোজে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করেন পিনাকী ভট্টাচার্য্যরে মেজু ছেলে এডঃ প্রণব ভট্টাচার্য্য। পিনাকী ভট্টচার্য্যরে স্বর্গীয় আত্মার সদগতি কামনার্থে আজ মেড্ডা কালভৈরব, সৎসঙ্গ বিহার ও নিজ বাড়িতে গীতাপাঠ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares