Main Menu

২৬ মে পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম কে বিদায় সংবর্ধনা:: উদ্যোগে জেলা নাগরিক কমিটি

[Web-Dorado_Zoom]

আগামী ২৬ মে ২০১৫ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এবং বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ হাবিব উল্লাহ্।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares