Main Menu

পুলিশ সুপারকে বিদায় শুভেচ্ছা জানালো ‘ওয়ার্ক ফর চাইল্ড’

[Web-Dorado_Zoom]

সম্প্রতি বিদায় নেয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বিদায় শুভেচ্ছা জানিয়েছে ‘ওয়ার্ক ফর চাইল্ড’ নামের একটি শিশু সংগঠন। সংগঠনটির সদস্যরা গতকাল মঙ্গলবার শিশু বান্ধব এই পুলিশ সুপারকে তার কার্যালয়ের কনফারেন্স রুমে শুভেচ্ছা জানান।
‘ওয়ার্ক ফর চাইল্ড’ সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে শিশু সংগঠকরা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানায়। এসময় অন্যদের মধ্যে সংগঠনের পরিচালক বিএম আদিল রহমান, সদস্য আফরোজা আক্তার, অনুপম দাস, এমরান আহমেদ, রফিক মিয়া, ওমর সৈয়দ, রাহুল দাস, সানিয়া চৌধুরী রোজা, শুভ আহমেদ ও মো. ইউসুফ ভূঁইয়াসহ অন্তত ২৫ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সংগঠকরা শিশু কল্যাণে নিবেদিত ও শিশু বান্ধব পুলিশ সুপারের সুস্বাস্থ্য কামনা করেন এবং সকল শিশুদের পক্ষে তাকে শুভেচ্ছা জানায়। সংগঠকরা শিশু কল্যাণে এই পুলিশ কর্মকর্তা নিজেকে আরো নিবেদিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া থাকাকালীন সময়ে এই পুলিশ সুপারের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন সংগঠনের সদস্যরা। ডেস্ক ২৪






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares