সাজাপ্রাপ্ত আসামী আরিফুল ইসলাম প্রঃ রুনেল গ্রেফতার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই মোঃ ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৮০৪/৯৮ সংক্রান্তে ০২(দুই) বৎসর সশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামী # আরিফুল ইসলাম প্রঃ রুনেল (৩৫), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-পূর্বমেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন পৌরসভাস্থ পূর্বমেড্ডা এলাকা থেকে গ্রেফতারপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। ডেস্ক ২৪
« নাসিরনগরে নারীসহ দুইজন খুন (Previous News)
(Next News) এসপি পদ মর্যাদার বদলি :: ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (পিপিএম-সেবা) »



















