Main Menu

নাসির নগরে থানা পুলিশের বিশেষ অভিযানে:: বিভিন্ন অপরাধী আটক

[Web-Dorado_Zoom]

নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃÑসম্প্রতি জেলার নাসির নগর থানা পুলিশ এলাকায় বিশেষ অভিয়ান পরিচালনা করে চোর,ডাকাত,ছিনতাইকারী,ধর্ষণকারী, মাদক বিক্রেতা ও সেবনকারী ,খুনী সাজাপ্রাপ্ত আসামী,আর দাগী আসামী গ্রেপ্তারে বিশেষ অবদান রেখেছে ।থানা পুলিশের মেধাবী ও অভিজ্ঞ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদেরের নেত্রীত্বে ও দুই তিন জন চৌকস পুলিশ অফিসারের সহযোগিতায় তারা অপরাধী গ্রেপ্তারে সক্ষম হয়েছে।

নাসির নগর থানা পুলিশ বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে চাপরতলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত মোঃ আহাদ মিয়া,একই গ্রামের,মজিদ মিয়ার ছেলে মোঃ গিয়াসউদ্দিন,হরিপুর গ্রামের কুখ্যাত ডাকাত মোঃআলমাছ মিয়া,জুন্নুর ডাকাত,সংকরাদহ গ্রামের মনির ডাকাত,নুরপুর গ্রামের মঞ্জু ডাকাত,কুন্ডা গ্রামের হামিদ ডাকাত,ভলাকুট গ্রামের ওমরাও খান ডাকাত,দাতমন্ডলের সামসু ডাকাত,আশুরাইল গ্রামের রেনু মিয়ার ছেলে কুখ্যাত লালন ডাকাত, জালাল ডাকাতকে গ্রেপ্তার করেছে।অপরদিকে ১ কেজি গাঁজা সহ মাধবপুর উপজেলার কেশবপুর গ্রামের নেহেরা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে নাসির নগর স্থানীয় ডাকবাংলার মোড় থেকে ভৈরব র‌্যাব ১৪ ক্যাম্পের সদস্যরা ভৈরবপুর গ্রামের লায়লা বেগম, মাসুমা বেগম,ও নাজমা বেগম কে ৭৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে ।তাছাড়াও ইতিমধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ,নারী ধর্ষণকারী,খুণী ও দাগী আসামী গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশের বিষেশ অভিযানের ফলে এলাকার চোর ডাকাতরা আতংকে গা ডাকা দিয়েছে ।

এ বিষয়ে নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের দাবী করে বলেন থানা পুলিশের বিশেষ অভিযানের ফলেএবং বেশ কিছু নামকরা চোর ডাকাত গ্রেপ্তারের ফলে যারা বাহিরে রয়েছে বাড়ি ঘর ছেড়ে চলে গেছো ।ফলে এলাকার আইন শৃংখলার অনেকটা  উন্নতি হয়েছে ।তিনি বলেন বাকিদের গ্রেপ্তারে পুলিশ  সর্বদা তৎপর রয়েছে ।সাংবাদিকের  সাথে একান্ত সাক্ষাৎকারে ওসি মোঃ আব্দুল কাদের এলাকার বাকি চোর ,ডাকাত,খুণী ও দাগী আসামীদের গ্রেপ্তারে সাংবাদিক সহ এলাকার সচেতন জনগনের সহযোগিতা কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares