Main Menu

আখাউড়া হাসপাতালে নারী ও শিশুর লাশ

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নারী ও তাঁর শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকলে ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাজহারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে লুৎফুর রহমান পরিচয়দানকারী এক ব্যক্তি নারী ও শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। লুৎফুর তাদের স্ত্রী ও সন্তান বলে পরিচয় দেন। হাসপাতালের নিবন্ধন খাতায় নারীর নাম লেখা হয়েছে নীরা আক্তার (২৫) এবং শিশুটির তাসিবা আক্তার (২)।

চিকিৎসক মো. মাজহারুল ইসলাম আরো জানান, হাসপাতালে আনার পথেই নারীর মৃত্যু হয়। আর হাসপাতালে আনার পর মারা যায় শিশুটি। বিষপানে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এটি হত্যা না আত্মহত্যা তদন্তে তা বেরিয়ে আসবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares