Main Menu

কসবায় তুচ্ছ ঘটনার জের :: সাবেক পৌর প্রশাসকের স্ত্রী-সন্তান আহত

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার সাবেক পৌর প্রশাসক ও বগাবাড়ি গ্রামের মরহুম রফিকুল হক ভুইয়ার  স্ত্রী  ও কন্যাকে গত বৃহম্পতিবার  বিকালে বসতবাড়ি ও জায়গা জমির জের ধরে প্রতিবেশী নিজাম উদ্দিন গংদের হাতে আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।  
ঐদিন বিকালে কসবা থানার পুলিশ সংবাদ পেয়ে মা মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেন। এই দিকে হাসপাতালের   কতব্যরত ডাক্তার দুইজনের অবস্থা অবনতি দেথে কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে হাসপাতাল জরুরি বিভাগ সূত্রে প্রকাশ।
কসবা থানা অফিসার ইনচাজ(ওসি) মোঃগোলাম মোর্সেদ জানান,আহত মোছাঃ আঞ্জমান আরা ইসলাম (৪০) বাদির চাঁদাবাজি সহ শ্রীলতাহানির অভিযোগের ভির্ওিতে গতকাল ১৫মে মামলা দায়ের করা হয়েছে। কসবা থানা মামলা নং ৩১।
এই দিকে মামলার তদন্তকর্মকর্তা  এস আই শেখ হাফিজুর রহমান জানান আসামীদেরকে গ্রেফতারের তৎপরতা অব্যাগত রেখেছেন।
মামলার আসামীরা হলেন নিজাম উদ্দিন (৪৫)সহ জন আসামী বলে কসবা থানা ডিউটি অফিসার জানান।
এই ঘটনাটি নিয়ে গ্রামবাসীর মাঝে চাপা উওেজনা বিরাজ করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares