Main Menu

বাঞ্ছারামপুরে ডাকাত

[Web-Dorado_Zoom]

সোমবার দিবাগত গভীর রাতে বাঞ্ছারামপুর উপজেলা  সদরস্থ দূর্গারামপুর গ্রামের ব্রীজের পূর্ব পার্শ্বে আবদুল খালেক মাস্টারের বাড়িতে  ডাকাতি হয় । মুখে কালো কাপড় বাধা ২০/২৫ জন ডাকাত ওয়াল টপকিয়ে কলাপসিবল গেইট খুলে লোহার শাফল দিয়ে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে । ডাকাতরা ঘরের সবাইতে  বেঁধে নগদ টাকা ও স্বর্নালংকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় । এ ব্যাপারে বাসার মালিক আব্দুল খালেক মাস্টার জানান, নগদ ৬১ হাজার টাকা,১৬ ভরি স্বর্ন,৪টি মোবাইল সেট,১টি ল্যাপটপ,১টি টর্চ লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় । বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares