Main Menu

চেয়ার পার্সন দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী ছাত্রদলের

[Web-Dorado_Zoom]

বি,এন.পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলার চার্জ গঠনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্ত্রীয় সংসদ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের উদ্যোগে অদ্য বিকেলে রেল গেইট চত্ত্বর হইতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কালি বাড়ীর মোড়ে এসে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি,এন,পির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বি,এন,পির সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলা, এডঃ গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক এবিএম মুমিনুল হক, পৌর বি,এন,পির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিম, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা বি,এন,পির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামূল হক জুয়েল, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈয়মুর, আজাহার হোসেন চৌধুরী দিদার, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান সানি।প্রেস বিজ্ঞপ্তি॥






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares