Main Menu

বিয়ের এক সপ্তাহের মাথায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান অভিনেতা সায়েম

[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪::শোবিজে ক্যারিয়ারের বয়স খুব বেশি দিনের নয় নবীন অভিনেতা সায়েমের। কিন্তু এরই মাঝে চলে গেলেন না ফেরার দেশে। জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন তিনি।

১০ মে মধ্যরাত ৩টার দিকে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে শেওড়াপাড়ার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন(ইন্না লিল্লাহি… রাজিউন)।

সোমবার সকালে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে নিয়ে আসা হয়। সেখানে ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

চলতি মে মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন অভিনেতা সায়েম। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছে সায়েম। গত ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ অভিনয় করেছেন তিনি।


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের পশ্চিমপাড়ার কৃতি সন্তান ও টিভি পর্দার তরুণ অভিনেতা সায়েম সাদাত  নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সায়েম। অভিনয়ের পাশাপাশি ইভেন্ট প্ল্যানার হিসেবেও কাজ করতেন তিনি। মৃত্যুর সময় মা বাবা বোন ও নববধূসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন সায়েম।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares