Main Menu

৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জন আটক

[Web-Dorado_Zoom]

গত ৬ই মে ২০১৫খ্রিঃ বিকেল ১৬ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও এএসআই মোঃ সোহেল রানা অন্যান্য ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উজানিশার ব্রীজ সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে মোঃ মাসুকুর রহমান মাসুদ(৩৩), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-রসুলপুর, ৫নং জোড়া কানন ইউনিয়ন, থানা-কুমিল্লা সদর দক্ষিন, জেলা-কুমিল্লা এর নিকট হতে বাম পায়ের বাহুতে এ্যাংলেট দ্বারা প্যাঁচানো ৩টি সবুজ পলিব্যাগের ভিতরে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares