Main Menu

দক্ষিণ মৌড়াইলে সন্ত্রাস দমনে পরামর্শ সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

দক্ষিণ মৌড়াইল যুব সমাজের উদ্যোগে সাহেরা গফুর স্কুল প্রাঙ্গণে সন্ত্রাস, চাঁদাবাজ ও নাশকতা নির্মূলে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ আল ফয়সল। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মনির হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ টুকন মিয়া প্রমুখ। সভা উপস্থাপনা করেন যুবলীগ নেতা রাকিব আহমেদ রনি। সভায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমনে পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য তৎপরতায় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ৯নং ওয়ার্ড এর যে কোন প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares