Main Menu

অভিনব কায়দায় কম্পিউটারে গাঁজা :: আখাউড়ায়আটক ১

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : জেলার আখাউড়ায় অভিনব কায়দায় কম্পিউটারের সিপিইউর ভেতরে গাঁজা পাচারের প্রস্তুতিকালে আল আমীন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার আজমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমীন আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের আমান মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, সকালে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের আমান মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ কম্পিউটারের একটি সিপিইউতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো দুই কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ গাঁজাভর্তি কম্পিউটারের সিপিইউসহ আল আমীনকে আটক করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে আল আমীন এমন অভিনব পন্থায় গাঁজা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়। সেখান থেকে আরেকটি দল এসব মাদক ট্রেনে ঢাকায় পৌঁছানোর কাজ করে। আটক যুবককে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares