Main Menu

ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার গভীর রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ গতকাল রোববার দুপুরে তার লাশ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশ ও কসবা স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় শনিবার গভীর রাতে অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়েছে। রাতে পরপর অনেক ট্রেন চলাচল করেছে। কোন ট্রেনে কাটা পড়েছে বলতে পারেনি কেউ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াছিন ফারুক মজুমদার বলেন, গভীর রাতে ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares