Main Menu

পিন্টুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির।

আজ রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও মোহাম্মদ জহিরুল হক খোকন জহির পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তুপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে রোববার দুপুর ১২ টায় নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুতে পৌর বিএনপির শোক


সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল একযুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এডঃ শফিকুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিম।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares