Main Menu

চোরাই সিএনজিসহ সিএনজি চোরচক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

[Web-Dorado_Zoom]

প্রেস রিলিজ::গত ৩০ এপ্রিল ২০১৫খ্রিঃ ভোর ৫টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বিশ্বরোড খাটিহাতাস্থ হারুন মিয়ার সিএনজি গ্যারেজ গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ০১। মোঃ শফিকুল ইসলাম(৩৫) পিতা-লতিফ উল্লাহ সাং-উচাইল থানা  ও জেলা-হবিগঞ্জ, ০২। ফজলুর রহমান(৪০) পিতা-মোঃ আবু তালেব সাং-জাকিরপুর থানা-ওসমানীনগর জেলা-সিলেট, ০৩। খোকন মিয়া(২৪) পিতা-মোঃ আব্দুর রহিম সাং-আনমনু থানা-নবীগঞ্জ জেলা-হবিগঞ্জগণের নিকট হতে একটি নম্বরবিহীন সবুজ রঙ এর চোরাইর সিএনজিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত সিএনজি চোরের সদস্যরা ইতোপূর্বে সিএনজি চুরি করেছে মর্মে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares