Main Menu

পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও ভুমিকা রাখতে হবে – মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। অনেকে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জন দূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ব্যক্তি ও সামাজিক উদ্দ্যেগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিছন্ন রাখতে আহবান জানান। মেয়র রবিবার সকালে পৌরসভার উত্তর পৈরতলা ছয়ঘড়িয়া পাড়ায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী শাহজাহান মিয়া (মিয়া ভাই), জেলা চেম্বার সাবেক সহ সভাপতি হাজী মোঃ শাহজাহান মিয়া, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, বশির আহমেদ ছুট্ট মিয়া, শ্রমিক নেতা আলাউদ্দিন আলাল, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী জব্বার মিয়া, হাজী সাহেদ আলী মিয়া, সামছুল হক পুতুল, আলি মিয়া, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, উপ সহকারি টিটন দাস, বিল্লাল মিয়া, দানা মিয়া, ফোরকান আহমেদ, জুয়েল আহমেদ, মামুন আহমেদ, ছগির হোসেন, শাকিল প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares