নাসিরনগরে র্যাবের হাতে ৭৮ বোতল ফেনসিডিল সহ ৩ মহিলা গ্রেপ্তার।
[Web-Dorado_Zoom]
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- শনিবার ভোর ৭ টায় নাসিরনগর থেকে ৭৮ বোতল ফেনসিডিল সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করছে র্যাব। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ১৪ র্যাব ক্যাম্পের এ.এস.পি মোঃ আবু সাইদের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নাসিরনগর ডাক বাংলার মোড় একটি চা দোকান থেকে ৩ মহিলাকে গ্রেপ্তার করে। তাহাদের শরীরে রাবার দিয়ে প্যাচানো ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জানা গেছে গ্রেপ্তারকৃত মহিলারা হল নাজমা বেগম (৩৩), মাছুমা (৪০) ও লায়লা বেগম (৫০) র্যাব জানায় তাদের প্রত্যেকের বাড়ী ভৈরব জেলার ভৈরবপুরে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
« কৃষ্ণপুরে গণহত্যার ঘটনাস্থল আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১১ সদস্যের তদন্ত দল পরিদর্শন (Previous News)
(Next News) পল্লীবন্ধু এরশাদের প্রিয় সংগঠন জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত করতে হবে – কাজী মানুনুর রশিদ »



















