Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোহরাব চৌধুরী (১৮) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ভুল্লা গ্রামের টানপাড়া এলাকার সিদ্দিক মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় সোহরাবের লাশ উদ্ধার করা হয়। নিহত সোহরাব বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

নিহত সোহরাবের চাচাতো ভাই সাচ্চু চৌধুরী জানান, গত ২১ এপ্রিল সোহরাব সিএনজিসহ নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা পুকুরে সোহরারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহরাবের লাশ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেজবা উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে সোহরাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares