Main Menu

নিখোঁজের ৮ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের আটদিন পর রহমত উল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ১০টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়নের স্থানীয় একটি পেট্রোল পাম্পের পাশের জমি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, কুটি ইউনিয়নের এশিয়ারা মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ত রহমত উল্লাহ। গত ৫ এপ্রিল বিকেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে স্থানীয়রা পেট্রোল পাম্পের পাশের একটি ধানখেতে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত্মের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares