Main Menu

সরাইলে ২৮৮০ বোতল বিয়ারসহ দুই জন আটক

[Web-Dorado_Zoom]

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ২ হাজার ৮৮০ বোতল বিয়ারসহ মো.রনি খন্দকার (২৮) ও মো. পলাশ মিয়া (২৫) ও নামের দুই যুবককে আটক করেছে। গত বৃহস্পতিবার  রাতে বিশ্বরোড মোড় থেকে পুলিশ তাদের আটক করেন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, একটি পিকআপ ভ্যানে করে ২ হাজার ৮৮০ বোতল বিয়ার নিয়ে মো.রনি ও পলাশ (চালক) ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ তাদের আটক করেন। রনি খন্দকার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আর পলাশ মিয়া ভোলার বুরহান উদ্দিন উপজেলার বড়মনিকা গ্রামের বাসিন্দা। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট) মো.আবদুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় তিন লাখ টাকা। তাঁদের আগামীকাল (শুক্রবার) আদালতে সোপর্দ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares