Main Menu

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপনে কসবায় মানববন্ধন ও আলোচনা সভা

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি ॥ কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুঞা। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম রঙ্গু ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন সরকার। বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares