Main Menu

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক নির্যাতন; সরাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা

[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধি :: প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে পুলিশের সাজানো মামলা দায়ের করে নির্যাতন করার প্রতিবাদে রোববার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা হয়েছে।
প্রবীণ সাংবাদিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজবিন), সামছুল আরেফিন(দৈনিক আমার দেশ), জহিরুল ইসলাম রিপন (ভোরের কাগজ), মোহাম্মদ মাসুদ (বিজয় টিভি), তৌফিক আহমেদ (দৈনিক ভোরের ডাক), বদর উদ্দিন (প্রথম আলো), আব্দুল করিম (নয়া দিগন্ত), আবেদুর অর শাহীন প্রমূখ। বক্তারা বাউফলের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। এ ছাড়াও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares