Main Menu

এই শহর আমার আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে নিজেদের শহর কে সুন্দর ভাবে গড়ে তুলি – পৌর মেয়র

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নানা প্রতিকুলতা অতিক্রম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৌর পরিষদ এই শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৌরবাসীর প্রধানতম চাহিদা রাস্তা-ড্রেন নির্মান, সংস্কার ও পরিস্কার ও পরিছন্নতা কে প্রধান্য দিয়ে পর্যায়ক্রমে পৌর এলাকার সবস্থানেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মেয়র বৃহস্পতিবার সকালে শহরের কালাইশ্রীপাড়ায় শ্রী শ্রী লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য তিনি আরো বলেন, পৌরসভার রাস্তা-ড্রেন রক্ষণা-বেক্ষণ ও পরিস্কার পরিছন্ন রাখতে শহর বাসীকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আধুনিক শহর গঠনে সকলের প্রতি সহযোগিতার আহবান জানিয়ে বলেন, এই শহর আমার আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে এই শহরকে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ভাবে গড়ে তুলি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক তাজ মোঃ ইয়াছিন, পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা আওয়ামীলীগ নেতা স্বপন কুমার  রায়,  বিশিষ্ট ব্যক্তি বিষ্ণু পদ সাহা, নিতিশ রজ্ঞন রায়, নান্টু রায় চৌধুরী, বিভাষ রায়,মনোরজ্ঞন রায়, গেবিন্দ রায়, বিকাশ রায় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র হেলাল উদ্দিন রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন করেন। – প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares