Main Menu

বিএনপি ক্ষমতা যেতে ব্যর্থ হলেই তারা বোমা মেরে মানুষ মারে – আইনমন্ত্রী আনিসুল হক

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর বাজার আশিক প্লাজায় জনতা ব্যাংক লিমিটেড ৯০৫ তম শাখা (১৮ মার্চ) বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা বিভাগীয় কার্যালয় জনতা ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশারফ হোসেন,জনতা ব্যাংক লিমিটেড উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম-বার,কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক, কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়া উপ-মহাব্যবস্থাপক কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কায়সার ভুইয়া জীবন,এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,জয়দুল হোসেন মেম্বার,আবুল হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন কায়েমপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ। প্রধান অতিথি বলেন, দেশে একটি দল আছে তার নাম বিএনপি। এই বিএনপি ক্ষমতা আসার জন্য ব্যর্থ হলেই তারা বোমা মেরে মানুষ মারে। তাই এই দল থেকে দেশের মানুষকে দুরে থাবার জন্য আহবান জানান। পরিশেষে এই দিন বিকালে  ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যায়ে কসবা উপজেলা কমপ্লেক্স ৪তলা ভবন উদ্বোধন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares