Main Menu

আশুগঞ্জে বঙ্গবন্ধু’র ৯৬ তম জন্মদিবস পালিত

[Web-Dorado_Zoom]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামীলীগের অফিসে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তূর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহববুর রহমান। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সজিবুর রহমান’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মইনুল হোসেন মামুন’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি, উপজেলা আওয়ামলীগ নেতা জাকির হোসেন বাদল,উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু মোছা আহম্মেদ প্রমুখ। পরে কেক কেটে  বঙ্গবন্ধু’র ৯৬ তম জন্মদিবস পালন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares