Main Menu

নাসিরনগরে বোবা খুন

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃ সারা জীবন প্রবাধে শোনেছি বোবার কোন শত্রু নেই। এবার নিজ চোখে শত্রুর হাতে বোবার মৃত্যু দেখেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এক বোবা লোক খুন হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ওই বোবার নাম মোঃ চমক বাদশা(৪০)। তার পিতার নাম মাষ্টার মিয়া। সে চার সন্তানের জনক। রবিবার গবীর রাতে দূর্বৃত্তরা ওই বোবাকে ধারালো দা দিয়ে মাথায়, শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা করে বলে বাড়ীর পূর্ব উত্তর দিকে খালি মাঠে খোলা আকাশের নিচে লাশ ফেলে রাখে। সকালে প্রতিবেশিরা বোবা চমক বাদশার লাশ দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘঠনাস্থল থেকে বোবা চমক বাদশার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। লাশ উদ্ধারকারী পুলিশের এস আই মোঃ মহিউদ্দিন সুমন নিহতের শরীরে মাথায় ও পরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানায়। নিহতের পরিবারের লোকজনের দাবী পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশি লোক জন এই ঘটনা ঘটিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares