Main Menu

নবীনগরে ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ :: ধর্ষক গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের অভিযুক্ত ধর্ষক আবরু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার দুুপুরে থানাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে নির্জন এলাকায় অবুঝ শিশুটিকে একা পেয়ে আবরু মিয়া একটি কুঁড়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুর রক্তক্ষরণ শুরু হলে আবরু পালিয়ে যায়। শিশুটির আর্তচিৎকারে লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করে। ওসি রূপককুমার সাহা বলেন, আবরুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares