Main Menu

বিজয়নগরে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারের স্বর্ণ ব্যবসায়ী জীবন চন্দ্র পালের (২৮) গলা ও ডান হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী জগৎপুর এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯ টায় চান্দুরা বাজারস্থ নিজের স্বর্নের দোকান বন্ধ করে জগৎপুর নিজ বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। জগৎপুর গ্রামের ডাক্তার হরিবল পালের বাড়ির উত্তর পাশে নিচু জমিতে গলা ও ডান হাত কাটা অবস্থায় জীবনের লাশ পড়েছিলো। জীবনের পিতা জিতু চন্দ্র পাল জানান, তার ছেলে দোকান বন্ধ করার সময় রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা হয়। তখন সে জানায় বাড়িতে রওনা দিয়েছে। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত বাড়িতে না পৌছায় এবং ফোন বন্ধ থাকায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। বাড়ি থেকে তার আসার পথ ধরে এগুতে থাকেন। তিনি বলেন আমার কোন শত্রু নেই। কেন আমার ছেলেকে মারা হলো বুঝতে পারছিনা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares