Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের বিপুল পরিমান জিহাদী বইসহ ২ জন শিবির কর্মী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

বৃহস্পতিবার রাত ২:৫০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জ ঘোষ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, এসআই ইশতিয়াক আহমেদ, এসআই প্রেমধন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন ভাদুঘর দক্ষিণপাড়া আবু জামাল এর উত্তর ভিটির পাকা ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ জন শিবির কর্মীকে গ্রেফতার করেন । তারা হল –  মোঃ সাহেদ উল্লাহ (২০), বায়জিদ বারী (২২)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো ও সনাক্তমতে আসামী সাহেদ উল্লাহ এর রুম তল্লাশী করে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংবাদ বই, ইসলামী ছাত্র শিবিরের আমরা কি চাই কেন চাই বই, বাংলাদেশ জামায়াতে ইসলামের ইসলামী দাওয়াত ও কর্মনীতি বই, কিশোর কন্ঠ বই, এসো আলোর পথে বই, YOUTH WAVE বই, ইসলামী জাগরনের পথিকৃত বই, রক্তাক্ত প্রস্তর বই, ব্যক্তিগত রিপোর্ট বই এবং একটি কম্পিউটার সি.পি.ইউ সহ আরো অনেক বই-পত্রাদি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, বর্ণিত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা আসামীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তথা ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ/হরতালের সমর্থনে সরকার বিরোধী ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার জন্য আসামী সাহেদ উল্লাহ এর রুমে গোপন বৈঠকে সমবেত হয়েছিল। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।– খবর বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares