Main Menu

নাসিরনগরে কুখ্যাত খুনি আসামী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি ::  শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল গ্রামের  আব্দুল হাই হত্যা মামলার খুনি আসামী ইদ্রিছ আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, এস আই মহি উদ্দিন সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে ইদ্রিছকে গ্রেফতার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিছ আলীর নামে তিনটি গ্রেফতারী পরোয়ানাসহ দুইটি হত্যা, দুইটি ধর্ষণ,একটি অস্ত্রসহ বেশ কয়েকটি চুরি ডাকাতির মামলা রয়েছে। জানা যায়, পারিবারিক কলহ ও মামলা মোকদ্দমার জের ধরে ধরমন্ডল গ্রামের হাজী আলাই মিয়ার ছেলে মোঃ আব্দুল হাই গভীর রাতে খুন হয়। ওই ঘটনায় আব্দুল হাইয়ের  ছোট ভাই বাদী হয়ে দুইদিন পর ২৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি খুনের মামলা রুজু করে। মামলার পর থেকে আসামী ইদ্রিছ আলী পলাতক ছিল। ওই মামলায় এ পর্যন্ত শাবাস আলী,আসকর আলী, ইদ্রিছ আলী  তিনজনকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।

-সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares