Main Menu

রেললাইন বাঁকা হয়ে ট্রেন চলাচল ব্যাহত

[Web-Dorado_Zoom]


শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনের কিছুদূরে অন্তত ৩০-৪০ ফুট রেললাইন বাঁকা হয়ে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম পথের ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, বেলা ১১টার দিকে চিনাইর এলাকায় রেললাইন বাঁকা হওয়ার বিষয়টি কর্তব্যরতদের চোখে পড়ে। পরে আখাউড়া থেকে সংশ্লিষ্টরা এসে রেললাইন মেরামত কাজ শুরু করেন। বেলা ২টার দিকে ত্রুটিপূর্ণস্থানের আগে এসে আটকা পড়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন। বাঁকা অংশটুকু কিছুটা সোজা করে বেলা ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু করা হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) রুহুল আমিন খান বলেন, ‘অতিরিক্ত গরমে রেললাইন বাঁকা হয়ে গেছে। মেরামত কাজ শেষে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares