Main Menu

শনিবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গৌরব ও সাফল্যের এক দশক পূর্তি অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গৌরব ও সাফল্যের এক দশক পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল ১০টায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামন পিপিএম (বার), পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মিসেস নায়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক উপমন্ত্রী ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবির। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম ও উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares