Main Menu

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কসবা থানায় মামলা

[Web-Dorado_Zoom]

কসবা উপজেলা প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী ::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর পুরাতন বাজারে  একটি শিশুকে (৭) জোর পূর্বক  ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা কায়েমপুর ইউপির কামালপুর গ্রামের আলমগীর মিয়া গত বুধবার রাতে কসবা থানায় মামলা (নং ৪৭ তাং ২৫/০২/১৫) করেছেন।

২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ১০টায় উপজেলা সদর পুরাতন বাজার আলু পুট্রি গোডাউনের পিছনে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১০টার দিকে  মায়ের সাথে বাজারে আসা শিশুটিকে কৌশলে আলু গোডাউনের পিছনে  নিয়ে ধর্ষণ করেন কিবরিয়া মিয়া(১৮)পিতা-ভাষানী মিয়া,গ্রাম-বগাবাড়ী,কসবা,ব্রাহ্মণবাড়িয়া।  

স্বাস্থ্যপরীক্ষার জন্য শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং স্বাস্থ্য পরীক্ষা  করে বুধবার আদালতে মেয়েটি ২২ ধারায় জাবানবন্দি দেয়।

আজ বৃহম্পতিবার সকালে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাঈন উদ্দিন  আমাদের এই প্রতিনিধিকে জানান, স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদন পেয়েই থানায় মামলা দায়ের হয়েছে।অপর দিকে আসামীকে গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares