Main Menu

আশুগঞ্জে মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার ; পিকআপ ভ্যান আটক

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকবাহী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। গত রবিবার রাতে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সুজন মিয়া-(২৪), আতেন আলী-(৪৫) এবং পিকআপভ্যান চালক শাহিদ মিয়া-(২৯)। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার আশুগঞ্জ থানার এস.আই আব্দুল কুদ্দুস বলেন, সোমবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

-সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares