Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিনিধি :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অংগ সংগঠন। দুপুর ১২টায় শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএ রোডে যাবার সময় পুলিশী বাধার সম্মুখীন হয়। পরে কালীবাড়ি মোড়ে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, এবিএম মোমিনুল হক, যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক তানিম শাহেদ রিপন, এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন প্রমুখ।

-সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares