Main Menu

ব্রাহ্মণবাড়িয়া কসবায় বিএনপি-জামাত জোটের সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ॥ দেশ ব্যাপী বিএনপি-জামাত জোটের সহিংসতা, অবরোধ ও নাশকতার প্রতিবাদে কসবা উপজেলা আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরে গত শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট রাশেদুল কায়সার জীবন ও যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কসবা উপজেলা  ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের  শত শত নেতাকর্মী সহ এলাকার সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।  পরে স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিছ বেগম,কসবা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদুল্লাহ,কসবা থানা কমিউনিটি পুলিশংি কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম ভুইয়া রংগু, গোপীনাথপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আকরাম খান,কসবা উপজেলা ছাত্রলীগ’র সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, কসবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।এ ছাড়াও  কসবা উপজেলা ও পৌর সভা পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রণলীগের নেতারা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares